কম দামে হজ ও ওমরাহ করতে গিয়ে ভোগান্তি: বাস্তব অভিজ্ঞতার আলোকে জরুরি কিছু পরামর্শ

Trusted Umrah Agency in BD

🕋 ওমরাহ বা হজের নামে প্রতারণা থেকে সাবধান থাকুন

বর্তমানে সোশ্যাল মিডিয়া, ব্যানার বা বিজ্ঞাপনে হজ ও ওমরাহ নিয়ে নানা ধরনের অফার ছড়িয়ে পড়েছে—

“সস্তায় ওমরাহ”, “ডিসকাউন্ট হজ প্যাকেজ”, “৫ তারা সুবিধা, ৩ তারা দামে” – এসব অফার যতটা চমকপ্রদ, বাস্তবে অনেক সময় ততটাই প্রতারণামূলক।

আমরা অনেক সময় কম দামে যাওয়ার প্রলোভনে পড়ে এমন এজেন্সির মাধ্যমে ওমরাহ বা হজে যাই, যাদের না থাকে সঠিক ম্যানেজমেন্ট, না থাকে প্রতিশ্রুতির বাস্তবায়ন।

বাস্তব অভিজ্ঞতায় যা উঠে এসেছে

আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে কিছু সাধারণ অভিযোগ তুলে ধরা হলো:

  • “ডিরেক্ট ফ্লাইট” বললেও ফেরার সময় ছিল ট্রানজিট।
  • “২০০-৩০০ মিটার দূরত্ব” বললেও বাস্তবে হারামে যেতে হতো ১৫-২০ মিনিট হাঁটতে।
  • “থ্রি-স্টার হোটেল” দাবি করলেও ছিল সাধারণ ইকোনমি মানের।
  • প্যাকেজে খাবার ছিল না – অথচ আগে জানায়নি।
  • দুই দিন পর হোটেল বদলে আরও দূরে নিয়ে যাওয়া হয়।
  • “৪ জন রুমে” বললেও রাখা হয় ৬-৭ জনকে।
  • “সংযুক্ত টয়লেট” বললেও ছিল কমন টয়লেট।
  • কোনো প্রতিনিধি ছিল না, প্রয়োজনে ফোনও ধরেনি।

প্রশ্ন হচ্ছে: এত কম খরচে এত সুবিধা কীভাবে সম্ভব?

আমরা অনেক সময় নিজেরাই যাচাই না করে, শুধুমাত্র খরচ কম হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার পরিণামে ক্ষতিগ্রস্ত হই আমরা নিজেরাই।

যেভাবে ঘরের জন্য ফার্নিচার বা ফোন কেনার সময়ও আমরা কোয়ালিটি দেখি,

সেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সফরে কেন শুধু “সস্তা” ভাবনা?

কীভাবে একটি নিরাপদ ও মানসম্মত হজ/ওমরাহ নিশ্চিত করবেন?

১. হজ/ওমরাহ এক মহান ইবাদত- শুধু ভ্রমণ নয়, লক্ষ্য হওয়া উচিত: মাবরুর হজ ও সুন্দর ওমরাহ।

২. সঠিক ট্রাভেল এজেন্সি নির্বাচন করুন।

✔ পূর্ব অভিজ্ঞতা, ✔ রিভিউ, ✔ প্রশিক্ষণ ব্যবস্থা ও হজ/উমরাহ গাইড — সবকিছু ভালোভাবে যাচাই করে প্যাকেজ বেছে নিন।

৩. শুধুমাত্র “সস্তা” না দেখে “স্বস্তি” এবং “সুবিধা” বিবেচনা করুন।

কম খরচে গেলে যদি ইবাদতে বিঘ্ন ঘটে, হয়রানি হয়- তবে তা ইবাদতের মূল উদ্দেশ্য নষ্ট করে দিতে পারে।

প্যাকেজ চূড়ান্ত করার আগে অন্তত এই ৩টি বিষয় যাচাই করুন:

১. এজেন্সির রিভিউ ও অতীত অভিজ্ঞতা

২. অফারের বাস্তবতা ও লিখিত চুক্তি

৩. আপনার মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি

🤲 একটি দোয়া

আল্লাহ্‌ আমাদের সবাইকে হালাল উপার্জনে, বিশুদ্ধ নিয়তে এবং নিরাপদ ব্যবস্থাপনায় হজ ও ওমরাহ করার তাওফিক দিন, আমীন।

As-Sunnah Travels – এক মিশন, এক আমানত।

👉 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
🏢 ৫৫, পুরানা পল্টন, আজাদ সেন্টার, স্যুটঃ ১৬/বি, ঢাকা- ১০০০।

📞 +88 01711-962946 (Manager)

📱 +88 01711-489234 (Assistant Manager)

Latest Post