নিম্নোক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি সরকার পবিত্র হজ্জ পালনে হজ্জের-বয়সসীমা ১৫ বছরের কম বয়সী বাচ্চাদের নিষেধ করেছেন।
সৌদি সরকার এবং ধর্ম মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালে ১৫ বছরের কম বয়সী কেউ হজ্জ পালন করতে পারবে না। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবেই সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রধান বিষয়গুলো:
- বয়সের নিয়ম: হজযাত্রীর বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। এটি পাসপোর্টে দেওয়া জন্ম তারিখ অনুযায়ী যাচাই করা হবে।
- সবার জন্য প্রযোজ্য: সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী, হজ্জ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই নিয়ম মানতে হবে।
- বিকল্প ব্যবস্থা: কোনো শিশু আগে হজ্জের জন্য নাম জমা দিয়ে থাকলে, তার পরিবর্তে একজন প্রাপ্তবয়স্ক মানুষ (প্রাক-নিবন্ধিত) হজ্জে যেতে পারবেন।
এখনো হজ্জে যাওয়ার সুযোগ আছে!
এই বছর হজ্জের জন্য নির্ধারিত কিছু আসন এখনো খালি রয়েছে। যারা আল্লাহর ঘর জিয়ারত করতে আগ্রহী, তারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা আপনাকে যা যা দিয়ে সাহায্য করব:
- সহজ নিবন্ধন: আমরা দ্রুত আপনার নাম নিবন্ধনের কাজ শেষ করে দেব।
- সব ধরনের সেবা: ভিসা করা, বিমানের টিকিট বুকিং, সৌদি আরবে থাকা এবং যাতায়াতের সব ব্যবস্থা আমরাই করি।
- সঠিক গাইড: আমাদের অভিজ্ঞ দল আপনাকে হজ্জের নিয়মকানুন শিখিয়ে দেবে, যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই হজ্জ পালন করতে পারেন।
আসন সংখ্যা খুবই সীমিত। তাই আপনার হজ্জের স্বপ্ন সত্যি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।







