২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: নিবন্ধন শেষ হবে ২৬ সেপ্টেম্বর

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের জন্য আনুষ্ঠানিক রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নতুন এই রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের হজে গমনেচ্ছুদের চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ হস্তান্তর করেন।
ঘোষিত রোডম্যাপের প্রধান প্রধান সময়সীমা নিচে তুলে ধরা হলো:
নিবন্ধনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিপক্ষীয় হজচুক্তি: ৮ নভেম্বর, ২০২৬ (বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে)
হজ ভিসা প্রদান শুরু: ২৮ জানুয়ারি, ২০২৭
হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল, ২০২৭
সম্ভাব্য হজের তারিখ: ১৫ মে, ২০২৭ (৯ জিলহজ, চাঁদ দেখা সাপেক্ষে)
অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: রোডম্যাপে জানানো হয়েছে, হজের জন্য সৌদি আরবের অংশের খরচের অর্থ ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের প্রক্রিয়াটি চলতি বছরের ১৫ জুলাই থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া মক্কা ও মদিনায় আবাসন, তাঁবু, ক্যাটারিং ও পরিবহন সেবাসহ সামগ্রিক প্যাকেজ চুক্তি সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া, হজে গমনেচ্ছুদের যাবতীয় ডেটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট, ২০২৬ থেকে ২৮ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে।
একই সাথে হজযাত্রী পরিবহনের জন্য নির্ধারিত এয়ারলাইন্সগুলোর সাথে চুক্তি করতে হবে। এছাড়াও নুসুক মাসারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন আগামী ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্ধারিত এই রোডম্যাপ বা সময়সূচি কঠোরভাবে অনুসরণ করে হজের যাবতীয় প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
🕋 আস-সুন্নাহ ট্রাভেলসের সাথে আজই আপনার হজের আসন বুক করুন!
আপনি কি ২০২৭ সালের পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন? হজের নতুন রোডম্যাপ অনুযায়ী যেহেতু নিবন্ধনের সময়সীমা সীমিত, তাই শেষ মুহূর্তের ভিড় ও জটিলতা এড়াতে এখনই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
সঠিক ও সুন্নাহ সম্মত উপায়ে এবং নির্ভরযোগ্য ব্যবস্থাপনায় আপনার হজের সফরটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আস-সুন্নাহ ট্রাভেলস-এর সাথে। আমাদের অভিজ্ঞ কাফেলা ও দক্ষ টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আপনার হজ গাইডলাইন হবে আরও সহজ ও স্বস্তিদায়ক।
সীমিত আসনে বুকিং চলছে— আজই যোগাযোগ করে আপনার আসনটি সুরক্ষিত করুন!
👉 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.






